বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আরও দুই জাহাজে হুথিদের মিসাইল নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে আরও ছয়টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।

মঙ্গলবার জাহাজ-বিধ্বংসী এই মিসাইলগুলো নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম জানায়, মিসাইলগুলোর মধ্যে তিনটি নিক্ষেপ করা হয় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এমভি স্টার নাসিয়াকে লক্ষ্য করে। সেগুলো মধ্যে দুটি জাহাজের কাছে আঘাত হানে।

এতে এমভি স্টার নাসিয়া ক্ষতিগ্রস্থ হলেও সেটি চালিয়ে যেতে সক্ষম হয়েছে। একটি মিসাইল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ল্যাবুন থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে সেন্টকম।

সেন্টকম আরও জানায়, ইয়েমেন থেকে ছোড়া অন্য তিনটি জাহাজ-বিধ্বংসী মিসাইল যুক্তরাজ্যের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এমভি মর্নিং টাইডকে লক্ষ্যবস্তু করা হয়। সেগুলোও জাহাজের কাছাকাছি পানিতে আঘাত হানে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা

এনএ /


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ