বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত পাকিস্তান : সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পাকিস্তান যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। একইসঙ্গে আগ্রাসনের জবাব পূর্ণ সামরিক শক্তির সাথে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) কাশ্মির সংহতি দিবস উপলক্ষে আজাদ কাশ্মির সফরের সময় জেনারেল মুনির একথা বলেন। খবর দ্য ডনের।

তিনি বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ হুমকি মোকাবিলায় ভালোভাবে পারদর্শী এবং কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে চিরকাল প্রস্তুত। এসময় পাকিস্তানের অভ্যন্তরে ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার দায়ে ভারতকে অভিযুক্ত করেন পরমাণু শক্তিধর এই দেশটির সেনাপ্রধান।

পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মিরের জনগণ ও সরকার প্রতি বছর কাশ্মির সংহতি দিবস পালন করে থাকে। পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাপ্রধান মুজাফফরাবাদে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর পাকিস্তান ও ভারতের যে তিনটি যুদ্ধ হয়েছে তার দুটি ছিল কাশ্মির নিয়ে। উভয় দেশই সমগ্র কাশ্মির নিজেদের বলে দাবি করলেও পৃথক দুটি অংশের নিয়ন্ত্রণ রয়েছে তাদের হাতে। দুই পক্ষের নিয়ন্ত্রণে থাকা বিতর্কিত কাশ্মিরের দুই অঞ্চল লাইন অব কন্ট্রোল (এলওসি) দ্বারা নির্ধারিত।

১৯৪৮ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ওই অঞ্চলের মানুষকে ভারত কিংবা পাকিস্তানে থাকার বিষয়ে নিজেদের অবস্থান জানাতে গণভোট আয়োজন বাধ্যতামূলক করা হয়েছিল।

কিন্তু এতদিনেও সেই প্রস্তাবনা কার্যকর হয়নি। তবে ওই গণভোটে দুই দেশে না থেকে স্বাধীন কোনো রাষ্ট্র গঠনের কোনো সুযোগ নেই।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ