শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

পাকিস্তানে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সহিংসতা আর মোবাইল নেটওয়ার্ক পরিষেবা বন্ধসহ নানা বিতর্কের মধ্য দিয়ে পাকিস্তানে শেষ হয়েছে ভোটগ্রহণ, চলছে গণনা। বৃহস্পতিবার দিনব্যাপী ভোটকে কেন্দ্র করে দেশটির একাধিক স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।

নিরাপত্তাকর্মী, শিশু ও পুলিশসহ ৯ জন নিহতের খবর পাওয়া গেছে। সহিংসতা এড়াতে মোবাইল পরিষেবা সাময়িক বন্ধ রাখার পাশাপাশি আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু স্থল সীমান্ত বন্ধ রাখার কথা জানিয়েছে পাকিস্তান।

এর আগে, বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে নির্বাচনী প্রার্থীদের অফিসের কাছে দুটি বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ঘটনার পর তারা পরিষেবা বন্ধ রাখার পদক্ষেপ নিয়েছে। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে।

বেলুচিস্তানের বিভিন্ন অংশে গ্রেনেড হামলারও খবর পাওয়া গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ