মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে : হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই শিশু নিহত হওয়ার পর তেল আবিবের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা উচ্চারণ করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে, নিশ্চিতভাবে এর জবাব দেওয়া হবে।

বুধবার দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় এক নারী তার দুই শিশুসন্তানসহ নিহত হন এবং আরেক হামলায় এক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হন। এ সম্পর্কে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দিন তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, “দক্ষিণ লেবাননে আজকের যে আগ্রাসনে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে তা বিনা জবাবে পার পাবে না।

নিশ্চিতভাবে এর জবাব দেওয়া হবে এবং জবাব হবে উপযুক্ত পর্যায়ে।” ইসরাইল বুধবারের হামলা চালিয়ে দাবি করেছে, অধিকৃত ভূখ-ের উত্তরাঞ্চলীয় সাফেদ এলাকায় হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরাইলি নারী সেনার নিহত হওয়ার প্রতিশোধ নিতে বুধবারের হামলা চালানো হয়েছে।

সাফেদ এলাকায় হিজবুল্লাহর রকেট হামলায় ৮ ইসরাইলি আহত হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গত মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তার সংগঠন ইসরাইলবিরোধী হামলা চালিয়ে যাবে।

তিনি বলেন, “যেদিন গাজায় গুলিবর্ষণ বন্ধ হবে সেদিন আমরা উত্তর ইসরাইলে গুলিবর্ষণ বন্ধ করব।” সাইয়্যেদ নাসরুল্লাহ আরও বলেন, “ইসরাইল যদি হামলা জোরদার করে তাহলে আমরাও একই কাজ করব।” ইরনা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ