মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

চীনে তা’লি’বা’ন সরকারের রাষ্ট্রদূত নিযুক্ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

তালেবান-শাসিত আফগানিস্তানের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছে চীন। কিছু দিন আগে কাবুলের চীনা দূতাবাসে নতুন রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক ঝাও শেংকে নিযুক্ত করেছিল প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার।

আফগান টাইমস জানায়, তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহম্মদ হাসান আখু্ন্দের সাথে সৌজন্য-সাক্ষাতও করেছিলেন ঝাও। এবার বেইজিংয়ের আফগান দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে তালেবান সরকার নিযুক্ত বিলাল করিমিকেও স্বীকৃতি দিলো চীন।

আমেরকিা থেকে স্বাধীনতা উদ্ধারের মাধ্যমে আড়াই বছর আগে দেশের মানুষের ভালোবাসায় ক্ষমতায় বসে একের এক চমক দেখিয়ে যাচ্ছে তালিবান সরকার।

কূটনীতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, গত আড়াই দশকে বদলে গিয়েছে বিশ্ব রাজনীতি। আর তার সাথে তাল মিলিয়ে গত ২৫ বছরে ভোলবদল হয়েছে চীনের। ১৯৯৬ সালে যখন তালেবান আফগানিস্তান সরকারে বসেছিল তখন তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি চীন। অথচ ২০২১-এর অগস্টে দ্বিতীয়বারের জন্য আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠা হওয়ার পরেই দ্রুত সেই সরকারের সাথে সখ্য গড়ে তুলতে সক্রিয় হয়েছিল জিনপিং সরকার। এবার আনুষ্ঠানিক ভাবে তালিবানকে স্বীকৃতি দিলো জাতিসঙ্গের পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম সদস্য  দেশ চীন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ