মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার দখলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি শহর দখলের দ্বারপ্রান্তে রয়েছে রুশ সেনারা। শহরটির নাম আবদিভকা। গত কয়েক মাস যাবত শহরটিতে দুই দেশের সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। এরই মধ্যে শহরটি থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেন।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, যেকোনও মুহূর্তে শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বরাতে স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। 

তিনি বলেছেন, “রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আবদিভকা।”

তার দাবি, পর্যাপ্ত যুদ্ধাস্ত্রের অভাবে শহরটি হারাতে যাচ্ছে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ‘যতগুলো সম্ভব ততগুলো ইউক্রেনীয় জীবন বাঁচাতে’ সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।

রাশিয়ার সেনারা আবদিভকার দিকে অনেকটা এগিয়ে গেছে। এখন তারা যেকোনও মুহূর্তে শহরটি ঘিরে ফেলতে পারে।

দুই বাহিনীর লড়াইয়ে আবদিভকা শহরটি এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের ডোনেটস্কে ঢোকার প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয় শহরটিকে। ২০১৪ সালে ডোনেটস্কের বড় একটি অংশ দখল করে রুশ সমর্থিত মিলিশিয়ারা। এরপর ২০২২ সালে এটি অধিগ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন পুতিন। এরপর রুশ বাহিনী ইউক্রেনের অনেক অঞ্চল দখল করে নেয়।

সূত্র: বিবিসি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ