মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

সিংহের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিংহের সঙ্গে সেলফি তোলারচেষ্টা করেছিলেন প্রহ্লাদ নামে এক যুবক। পরে সেটির আক্রমণের শিকার হয়ে প্রাণ গেল ওই যুবকের।

গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের হায়দরাবাদের তিরুপতি চিড়িয়াখানার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, ২৫ ফুট লম্বা দেয়াল টপকে সিংহের খাঁচায় ঢুকে পড়েন রাজস্থানের আলওয়ারের বাসিন্দা প্রহ্লাদ গুজ্জর। তিনি একাই চিড়িয়াখানায় গিয়েছিলেন।

স্বাভাবিকভাবেই তাকে খাঁচায় ঢুকতে দেখে বাধা দেন কেয়ারটেকার। কিন্তু কোনো বারণের তোয়াক্কা না করেই প্রহ্লাদ চেষ্টা করতে থাকেন সিংহের সঙ্গে সেলফি তোলার। এরপরই ‘ডোঙ্গালপুর’ নামে সেই সিংহ ক্ষতবিক্ষত করে দেয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রহ্লাদের। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে চিড়িয়াখানাজুড়ে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শ্রী ভেঙ্কটেশ্বরা চিড়িয়াখানায় সিংহ রয়েছে তিনটি। ডোঙ্গালপুর ছাড়াও রয়েছে কুমার ও সুন্দরী। আপাতত একটি আলাদা খাঁচায় একা রাখা হয়েছে ডোঙ্গালপুরকে। তাকে পর্যবেক্ষণে রেখেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এদিকে প্রহ্লাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আপাতত অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের, যা থেকে জানা যাবে প্রহ্লাদ নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কিনা। সূত্র: এনডিটিভি, সংবাদ প্রতিদিন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ