শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

হজে গিয়ে অর্থ সংগ্রহের চেষ্টা করলে ৭ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন সতর্কতা দিয়েছে, আসন্ন হজে গিয়ে যারা অবৈধভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করবেন তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

এ সংক্রান্ত যে আইন রয়েছে, সেটি যদি কেউ ভঙ্গ করেন তাহলে তাকে ৭ বছর বা তারও বেশি কারাদণ্ড অথবা পাঁচ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে। অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৫ কোটি টাকার সমান।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, অনুমতি ছাড়া নগদ অর্থ বা অন্য কোনো সাহায্য সংগ্রহ করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি একটি গুরুতর অপরাধ।

যারা অর্থ সংগ্রহের জন্য সাধারণ হাজিদের সঙ্গে প্রতারণা করবেন তাদের বিরুদ্ধে অর্থ জালিয়াতির আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই আইনের মাধ্যমে যে কোনো ধরনের জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যার মধ্যে রয়েছে, প্রতারণা, মিথ্যার আশ্রয় এবং ভুয়া কাহিনী তৈরি।

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হলো হজ। যে সকল মুসলিমের আর্থিক ও শারীরিক সক্ষমতা রয়েছে; তাদের জীবনে অন্তত একবার হজ করা বাধ্যতামূলক।

জিলহজ মাসের ৮ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত (মাঝে মাঝে ১৩ তারিখ) হজ অনুষ্ঠিত হয়। ইসলামিক বর্ষপঞ্জির শেষ মাস হলো জিলহজ।

হজে বিভিন্ন নিয়ম-নীতি রয়েছে। হজে যাওয়া মুসল্লিদের কাবা ঘর প্রদক্ষিণ করতে হয়। সাফাহ ও মারওয়াহ পাহাড়ে আসা যাওয়া করতে হয়। আরাফাতের ময়দানে অবস্থান করতে হয় এবং মিনায় প্রতীকি শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে হয়।

এ বছর হজ জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। হজের তারিখ নির্ধারণ হয় মূলত জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে।

সূত্র: গালফ নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ