মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

যেসব দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিয়াম-সাধনার মাস রমজান শেষে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বুধবার (১০ এপ্রিল) মুসলমানদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। এদিকে একমাত্র মুসলিম দেশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার ঈদ পালিত হবে বাংলাদেশে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে রোজা ৩০টি হলেও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এবার রোজা হয়েছে ২৯টি। এ বছর দেশ দু’টিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ। সে হিসেবে মঙ্গলবার এই দু’টি দেশে রমজানের ২৯তম দিন ছিল। এ ছাড়া কাতার, মিসর, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতেও আজ ঈদ পালন করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, লিবিয়া, সুদানসহ উত্তর আফ্রিকার মুসলিমরাও আজ ঈদের উৎসব পালন করছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তুরস্ক, ইরানও বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে। ইউরোপ ও আমেরিকার অন্য দেশগুলোতেও ঈদ হবে বুধবার।
এছাড়া দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তানেও আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। গতকাল মঙ্গলবার দেশটির চাঁদ দেখা কমিটি পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে বুধবার ঈদের ঘোষণা দেয়। এদিকে, ভারতের à¦