মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

রমজানে ৩০ মিলিয়ন মানুষ ওমরা পালন করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

এ বছর পবিত্র রমজানে ৩০ মিলিয়ন ( ৩ কোটি ) মুসল্লি ওমরা পালন করেছেন।

গতকাল মঙ্গলবার ( ৯ এপ্রিল ) সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে হারামাইন কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় জানায়, ১৪৪৫ হিজরি/২০২৪ সালের রমজান মাসে ৩০ মিলিয়ন মানুষ ওমরা পালন করেছেন।

এর আগে, রমজানের প্রথম ১৫ দিনে ৮২ লাখ ৩৫ হাজার মুসুল্লি ওমরা পালন করেছেন বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।

রমজানের শেষ দশকে ইতেকাফ পালন করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া। বছরের যেকোনো সময় ওমরা পালন করা যায়। তা সত্ত্বেও অনেক পুণ্যার্থী অধিক সওয়াবের আশায় এ মাসে ছুটে আসেন মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে।

রমজান শুরুর দিকে এবারের রমজানে একবারের বেশি ওমরা পালনের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি কর্তৃপক্ষ। পবিত্র মাসে ভিড় কমাতে এবং সবাই যাতে স্বচ্ছন্দে ওমরা পালন করতে পারে সেটা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছিল দেশটির হজ মন্ত্রণালয়।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ