মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


চলছে শেষ দফার ভোটগ্রহণ, মোদীর ভাগ্য পরীক্ষা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

সপ্তম দফায় ভোট গ্রহণের মাধ্যমে শনিবার ( ১ জুন ) শেষ হতে চলেছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। এই পর্বে পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে নয়টি লোকসভা আসন রয়েছে। শেষ দফায় সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে ভোটগ্রহণ চলছে। মোট প্রার্থীর সংখ্যা ৯০৭।

সপ্তম তথা শেষ দফায় সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে। এর মধ্যে রয়েছে বিহারের আটটি, হিমাচল প্রদেশের চারটি, ঝাড়খণ্ডের তিনটি, ওড়িশার ছয়টি, পাঞ্জাবের ১৩টি, উত্তর প্রদেশের ১৩টি, পশ্চিমবঙ্গের ৯টি ও চণ্ডীগড়ের একটি আসন। এদিন পঞ্জাব ও হিমাচল প্রদেশের সব আসনেই ভোটগ্রহণ চলছে।

এদিকে, শেষ দফায় আরও বেশি সংখ্যায় ভোট দেওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে নিজের এক্স ( পূর্বে টুইটার ) হ্যান্ডলে লেখেন, আজ শেষ দফার লোকসভা নির্বাচন। আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৫৭টি কেন্দ্রে ভোট হচ্ছে। আমার আশা, যুব সম্প্রদায় ও নারী ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবেন। চলুন, সবাই মিলে আমাদের গণতন্ত্রকে আরও সমৃদ্ধ ও প্রতিনিধিত্বমূলক করে তুলি।