পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আর মাত্র কিছুদিন পরই। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
এই ঈদকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজাহতে কোরবানির পশু বেশি পরিমাণে আসা শুরু করেছে। অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান এবং সোমালিয়া থেকে আনা ছাগল, ভেড়া ও গরুও বেশি পরিমাণে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
আমিরাতে কেমন গরু-ছাগলের দাম?
বর্তমানে আমিরাতে পশু যে দামে বিক্রি হচ্ছে তা গত বছরের তুলনায় কিছুটা বেশি। এখন একেকটি ছাগল ৫০০ দিরহাম থেকে ১ হাজার ৪০০ দিরহাম পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ বাংলাদেশি অর্থে আমিরাতে একটি ছাগল কিনতে হলে ১৬ থেকে ৪৫ হাজার টাকা খরচ করতে হচ্ছে। তবে পশু ব্যবসায়ীরা বলছেন এ দাম আগামী কয়েকদিনে কমে যাবে।
মোহাম্মদ আতিক নামের এক ব্যবসায়ী বলেছেন, “সোমালিয়া থেকে আসা ছাগল যেগুলোর ওজন ৭ কেজি হবে, সেগুলো ৫০০ দিরহামে বিক্রি হচ্ছে। একই জাতের ১৫ কেজির ছাগল বিক্রি হচ্ছে ৮০০ দিরহামে।”
তিনি আরও বলেছেন “একইভাবে ভারতীয় ৮ কেজির একটি ছাগলের দাম ৮০০ দিরহাম থেকে শুরু হচ্ছে। ভারতীয় বড় ছাগà