গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় হতাহতদের পরিবারের এক হাজার সদস্যকে ফ্রিতে হজ করানো হবে বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ একটি রয়াল ডিক্রির মাধ্যমে এ নির্দেশ দেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কাস্টোডিয়ান অব দ্য টু হলি মস্ক নামের এক কর্মসূচির অংশ হিসেবে সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় এই উদ্যোগের আয়োজন করেছে। এর মাধ্যমে ২ হাজার ফিলিস্তিনি ফ্রিতে হজের সুযোগ পাবেন। সৌদি আরবে তাদের আসা থেকে ফিলিস্তিনে ফিরে যাওয়া পর্যন্ত সমস্ত ব্যবস্থা এই কর্মসূচির আওতায় থাকবে।
সৌদিতে এ মাসের শুরুতে হজ করতে ৪ হাজার ২০০ ফিলিস্তিনি পৌঁছান।। তবে ইসরায়েলি বাধায় গাজা থেকে এবার কেউ হজে যেতে পারছেন না। কারণ ইসরায়েলি বাহিনী মিশরের রাফাহ সীমান্ত বন্ধ করে দিয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
ফাতিমা জারঘৌন নামের এক ফিলিস্তিনি নারী কাতারভিতà