শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ইসরায়েলে হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর প্রতিশোধ নিতে দেশটির অভ্যন্তরে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সামরিক সংগঠনটি। খবর এএফপির।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয় এবং এর অংশ হিসেবে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত পেরিয়ে যে পাল্টাপাল্টি হামলা চলছিল, বৃহস্পতিবারের নতুন করে চালানো বড় ধরনের এই হামলা সেসব ঘটনাকে ছাড়িয়ে গেছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, সশস্ত্র সংগঠনটির যোদ্ধারা ইসরায়েলের ছয়টি ব্যারাক এবং সামরিক স্থাপনায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি তারা ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বহনকারী ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে।

লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে একটি গোয়েন্দা সদর দপ্তর, যেটিকে হিজবুল্লাহর কমান্ডারের ওপর হামলার জন্য দায়ী করে আসছে সশস্ত্র সংগঠনটি। 

গত মঙ্গলবার তালেব আবদাল্লাহ নামের ওই সামরিক কমান্ডার ইসরায়েলি হামলার শিকার হন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল বিকেলে ৪০টির মতো রকেট গালিলি ও গোলান মালভূমি এলাকা লক্ষ্য করে ছোড়া হয়, যেগুলোর বেশিরভাগই আকাশেই বিস্ফোরিত করা হয়। তবে এসব ঘটনায় কয়েকটি স্থানে আগুনের সূত্রপাত হয়েছে।

হিজবুল্লাহর একটি হামলায় মানারা গ্রামের কাছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য গুরুতর আহত হয়। এ ছাড়া আরও একজন সেনাসদস্য সামান্য আঘাত পান।

এদিকে, ইসরায়েলি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজবুল্লাহর এই হামলার কঠিন জবাব দেওয়া হবে।

অন্যদিকে লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানের হামলার জানাটা শহরের এক শিশু মারা গেছে এবং আরও সাতজন আহত হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ