বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


বিশ্বের বিভিন্ন দেশে কোরবানি দেওয়া হয় যে সব পশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ঈদ-উল-আজহা বা কোরবানির ঈদ মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। প্রতি বছর আরবি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ্জ্ব মাসের ১০ তারিখ কোরবানির ঈদ পালন করা হয়। এসময় আল্লাহর সন্তুষ্টির জন্য সামর্থ্যবান মুসলিমরা পশু কোরবানি করে থাকেন।

ওই দিন তারা সকালে ঈদগাহে গিয়ে জমায়েতে নামাজ পড়া শেষে নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু প্রাণী কোরবানি দেন।

তবে দেশ ও সংস্কৃতিভেদে এই উৎসবে কিছুটা ভিন্নতা রয়েছে। সেই সাথে, বিভিন্ন কারণে পৃথিবীর একেক দেশে একেক ধরনের পশু কোরবানি দেওয়ার রেওয়াজও আছে।

যেমন, বিশ্বের কোনও কোনও অঞ্চলের মুসলিমরা কোরবানিতে গরু কিংবা ছাগলকে প্রাধান্য দেন। আবার কোথাও কোথাও ভেড়া, মহিষ কিংবা উটই হয়ে উঠে প্রিয় কোরবানিযোগ্য পশু।

এই প্রতিবেদনে আমরা এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এমন কী ইউরোপের কিছু দেশের - যেগুলো মুসলিমপ্রধান বা যেখানে প্রচুর সংখ্যায় মুসলিম থাকেন, তাদের পশু কোরবানির রীতি-নীতি সম্বন্ধে জানব। সেই সাথে এও জানব যে কোথায় কোন ধরনের পশু কোরবà¦