শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

যুদ্ধ শেষ করতে রাজী নন নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর্যায় শেষ হচ্ছে। কিন্তু যতক্ষণ না হামাস ফিলিস্তিনি ছিটমহল নিয়ন্ত্রণ করবে ততক্ষণ যুদ্ধ শেষ হবে না। রোববার ইসরায়েলের চ্যানেল ১৪ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

নেতানিয়াহু জানান, গাজায় তীব্র লড়াই শেষ হয়ে গেলে ইসরায়েল লেবাননের উত্তর সীমান্তে আরও বাহিনী মোতায়েন করতে সক্ষম হবে। সেখানে ইরান সমর্থিত হিজবুল্লাহর সাথে লড়াইয়ের তীব্রতা বেড়েছে।

তিনি বলেন, ‘তীব্র পর্যায় শেষ হওয়ার পর, আমাদের বাহিনীর কিছু অংশ উত্তর দিকে সরানোর সম্ভাবনা রয়েছে। আমরা এটি করব প্রথমত এবং সর্বাগ্রে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে এবং দ্বিতীয়ত, আমাদের (সরিয়ে আনা) বাসিন্দাদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য।’

হামাসের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর্যায় কবে শেষ হবে জানতে চাইলে নেতানিয়াহু বলেন, ‘খুব শিগগিরই।’ তবে গাজায় সামরিক অভিযান চলবে।

তিনি বলেন, ‘আমি যুদ্ধ শেষ করতে এবং হামাসকে যেমন আছে তেমন ছেড়ে দিতে রাজি নই।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ