ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি বাহিনী। দীর্ঘ সাড়ে আট মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে অবরুদ্ধ ওই উপত্যকাকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে ইহুদিবাদী সেনারা। বাড়িঘর, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। তাদের বর্বরতায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে উপত্যকাজুড়ে। এর মধ্যেই গাজায় আরেকটি নৃশংসতা দেখল বিশ্ববাসী।
উত্তর গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরাইলি সেনাবাহিনী ৬৬ বছর বয়স্ক এক ফিলিস্তিনি নারীর ওপর কুকুর লেলিয়ে দিয়েছে।
আলজাজিরার এক্সে হ্যান্ডলে প্রকাশিত ভিডিওটি ইসরাইলি সেনাবাহিনীর স্থাপিত ক্যামেরা থেকে ফাঁস হয়েছে। এতে দেখা যায়, ইসরাইলি বাহিনীর কুকুরটি এক ফিলিস্তিনি নারীকে তার বাড়ির ভেতরেই কামড়ে ক্ষতবিক্ষত করছে।