শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

হারামাইনে জুমা পড়াবেন যে ২ খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত ২ আলেম।

আরবি হিজরি সন ১৪৪৫ এর জিলহজ মাসের ২২ তারিখ। জিলহজের চতুর্থ জুমা আজ।

হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যিনি

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ ফয়সাল গাজ্জাবী। তার বাবার নাম জামিল, দাদার নাম হাসান। ১৯৬৫ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।

শায়খ ফয়সাল গাজ্জাবী মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৯৬ এবং ২০০২ সালে।

তিনি ২০০৮ সালে মসজিদে হারামের ইমাম এবং ২০১৬ সালে মসজিদে হারামের খতিব নিযুক্ত হন।

তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির কুরআন তেলাওয়াত অনুষদের প্রেসিডেন্ট।

মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যিনি

আজ মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি। তিনি প্রবীণ আলেম ও কারি, মসজিদে নববির খতিব শায়খ আলি আল হুজায়ফির ছেলে।

শায়েখ আহমদ আল হুজাইফি মদিনার ইসলামি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ওই ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি তাইবাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

২০১৯ সাল থেকে মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মদিনার মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন।

প্রসঙ্গত, মসজিদুল হারাম ও মসজিদে নববী মুসলিম বিশ্বের অন্যতম সম্মানিত ও পবিত্র স্থান। এই দুই মসজিদে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। হজরত আবূ দারদা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মসজিদে হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান, আমার মসজিদে (মসজিদে নববী) এক নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ ৫০০ নামাজের সমান।’-(মাজমাউয যাওয়াইদ, ৪/১১)

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ