শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

৮০০ ফুট গভীর খাদে গাড়ি পড়ে ভারতীয় ৪ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিকিমের পাকিয়ং জেলায় সড়ক দুর্ঘটনায় চার সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিন্নাগুড়িতে অবস্থানরত সেনাবাহিনীর ইএমসি সদস্যদের বহনকারী একটি গাড়ি রেনক-রংলি হাইওয়ে বরাবর রাস্তা থেকে ছিটকে নিচে একটি জঙ্গলে পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, গাড়িটিতে চারজন আরোহী ছিলেন। তাদের সবাই ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন– মধ্যপ্রদেশের সিপাহী প্রদীপ প্যাটেল, ইম্ফলের বাসিন্দা সিএফএন ডব্লিউ পিটার, হরিয়ানার বাসিন্দা নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর বাসিন্দা সুবেদার কে থাঙ্গাপান্ডি।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত চলছে বলে জানায় পুলিশ। নিহতদের মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ