রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মুসলিম নির্যাতন নিয়ে খামেনির বক্তব্য, নিন্দায় ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাঁ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী

'ভারতে সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে' ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। 

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেছেন, ভারতের সংখ্যালঘুদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানাই আমরা। এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। 

রণধীর জয়সোয়াল বলেন, যেসব দেশ সংখ্যালঘুদের নিয়ে কথা বলছে—পরামর্শ দিচ্ছি তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়।

এর আগে সোমবারেই ইরানের রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দেন খামেনি। সেখানে তিনি ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারে মুসলিমদের ‘দুর্দশা’ নিয়ে কথা বলেন। পরে ওই বক্তব্যের অংশ খামেনির এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়।

এক্সে খামেনির ওই পোস্টে বলা হয়, মিয়ানমার, গাজা, ভারত অথবা অন্য কোনো স্থানে মুসলিমরা যে দুর্দশার মধ্যে রয়েছে, তার প্রতি যদি অমনোযোগী হয়ে পড়ি, তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না। সূত্র-পিটিআই

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ