বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


হজযাত্রীর ছদ্মবেশে ভিক্ষুক না পাঠাতে পাকিস্তানকে কড়া বার্তা সৌদি আরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজযাত্রীর ছদ্মবেশে আর ভিক্ষুক না পাঠাতে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব। এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি ভিক্ষুকদের সৌদি আরবে ঢোকা রোধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পাকিস্তানকে অনুরোধ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। দেশটি সতর্ক করে বলেছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে তা পাকিস্তানি ওমরাহ ও হজযাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ মন্ত্রণালয় পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে সতর্ক করেছে এবং পাকিস্তানি ভিক্ষুকদের ওমরাহ ভিসার আওতায় দেশটিতে প্রবেশে বাধা দিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।