বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


রাশিয়ার ব্রিকস সম্মেলনের আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চায় তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান বুধবার নিশ্চিত করে, তারা আনুষ্ঠানিকভাবে রাশিয়ার আয়োজিত উদীয়মান অর্থনীতি সম্পন্ন প্রধান রাষ্ট্রসমূহের আন্তঃসরকারি গোষ্ঠী ব্রিকস-এর আসন্ন শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার কথা জানিয়েছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস। ব্রিকস-এর ১০ সদস্য দেশের নেতারা ২২-২৪ অক্টোবর রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল শহর কাজানে বৈঠক করবেন। মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এ বছর ব্লকটিতে যোগ দেয়।

তালেবানের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত তাদের সরকারি সম্প্রচার প্রতিষ্ঠানে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন, ‘ব্রিকস একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফোরাম এবং একটি উন্নয়নশীল অর্থনীতি হিসেবে আফগানিস্তানের এই ধরনের অর্থনৈতিক সমাবেশে যোগ দেয়া উচিত।’

ফিতরাত কাবুলে তাদের সরকারি শিরোনাম à