বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


স্কুলে সন্ত্রাসী হামলা, নিহত অন্তত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হামলার শিকার এক মায়ের আহাজারি- ছবি: সংগ্রহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের আরও একটি স্কুলে সন্ত্রাসী হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

হামলার শিকার জাবালিয়া শরণার্থী শিবিরের এই স্কুলটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের হাফসা আল-ফালুজা স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার শিকার এই স্কুল ভবনটিতে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি বসবাস করছিলেন।

অন্যদিকে নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে বলে পৃথক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাস যোদ্ধাদের ব্যবহৃত একটি ‘কমান্ড-এন্ড-কন্ট্রোল সেন্টার’ লক্ষ্য করে তারা ‘সুনির্দিষ্ট’ হামলা চালিয়েছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪১ হাজার ৫০০ জন ছà¦