গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলার মূল পরিকল্পনাকারী বা মান্টারমাইন্ড হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে দখলদার ইসরায়েল বাহিনী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দখলদার ইসরায়েল বাহিনীর পক্ষ থেকে এমনটা দাবি করা হয়। খবর রয়টার্সের।
সিনওয়ারকে হত্যা ইসরায়েলের বড় একটি সাফল্য এবং দীর্ঘ সময় ধরে চলা এ যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তাকে হত্যার পর গাজা যুদ্ধ নিয়ে পরবর্তীতে কী পদক্ষেপ নেবে ইসরায়েল, এমন একাধিক প্রেক্ষপট সামনে এসেছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ চলবে।
দখলদার ইসরায়েলে সামারিক বাহিনী জানিয়েছে, বুধবার (১৬ অক্টোবর) দক্ষিণ গাজা উপত্যকায় এক অভিযানে সিনওয়ারকে হত্যা করা হয়। তবে তার দেহ শনাক্ত করার পর নিশ্চিত করা যাবে সে হত্যা হয়েছে কিনা।
এদিকে ইসরায়েলি হামলায় ইয়াহিয়া সিনওয়ার হত্যা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হামাস। তবে সশস্ত্র সংগঠন হামাসের একটি সূত্র জানিয়েছে, গাজায় দখলদার ইসরায়েলি হালায় সিনওয়ার নি