বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘ভারতে বসে হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না মোদি সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

‘ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না মোদি সরকার’ এমন কথাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের বিরোধী দলীয় এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে সাম্প্রতিক ঢাকা সফরের বিস্তারিত তুলে ধরার সময় তিনি এ মন্তব্য করেন। দ্য হিন্দু, ইন্দো-এশীয় নিউজ সার্ভিসসহ ভারতের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে সমর্থন করে না মোদি সরকার। এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশ সফর থেকে ফেরার দুদিন পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি দ