বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


অবৈধ অভিবাসীদের ধরতে সৌদিজুড়ে অভিযান, গ্রেফতার ২০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবজুড়ে অভিযান চালিয়ে ২০ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করেছে বলে শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। এতে বলা হয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২০ হাজার ১৫৯ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

গত ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৩০২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৫ হাজার ৬৫২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ২০৫ জন রয়েছেন। দেশের বিà¦