রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মসজিদে নববীতে বেঁধে দেওয়া হলো ইফতারের নিয়ম-নীতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মদিনার মসজিদে নববীতে ইফতারে নিয়ম বেঁধে দিয়েছে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। তারা বলেছে, ইফতারে যেসব সাধারণ খাবার থাকবে— সেগুলোর সঙ্গে ইফতার সরবরাহকারীরা আর মাত্র দুটি খাবার যুক্ত করতে পারবেন।

পবিত্র রমজান মাসে মসজিদে নববীতে অনেক প্রতিষ্ঠান ও অনেকে ব্যক্তিগত উদ্যোগে ইফতার সরবরাহ করে থাকেন।

মসজিদে নববীতে ইফতারের সাধারণ খাবার হিসেবে থাকবে খেজুর, রুটি, দই। এছাড়া সঙ্গে দেওয়া হবে প্যাকেটজাত টিস্যু ও পানির বোতল।

মসজিদ কর্তৃপক্ষ তাদের বেঁধে দেওয়া নিয়মে বলেছে, যারা ইফতার সরবরাহ করবেন তারা চাইলে বাদাম, কাপকেক, পাই, কুকি এবং মাংস-পুদিনা-শাক দিয়ে ঠাসা শেদ্ধ খেজুর দিতে পারেন। তবে দুটি আইটেমের বেশি দেওয়া যাবে না।

এছাড়া ইফতার সরবরাহ করতে হবে অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে। এবং যারা রোজাদারদের সেবা প্রদান করবেন তাদের তথ্য ওয়েবসাইটে সার্বক্ষণিক আপডেট করতে হবে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ