রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইফতারের আয়োজন করে প্রশংসায় ভাসছেন তামিল সুপারস্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণ ভারতের তামিল ছবির সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। এই আয়োজনের জন্য তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ইফতারের সেই ছবি ভেসে বেড়াচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতি বিজয়ের আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিলেন। এছাড়াও চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন ওই ইফতারে। প্রায় তিন হাজার মানুষের আয়োজন রাখা হয়েছিল ইফতারে।

জানা গেছে, শুক্রবার সারাদিন রোজাও রেখেছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয়। বিজয় সকলকে ‘ভ্রাতৃত্ববোধ’ দেখানোর জন্য এবং তার আমন্ত্রণে ইফতারে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।

চেন্নাইয়ের রোয়াপেট্টাহ ওয়াইএমসিএ মাঠে আয়োজিত এই ইফতারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অভিনেতাকেও অনেক প্রাণোচ্ছল বলে মনে হয়েছিল। অভিনেতার একটি ফ্যান পেজ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবিতে তাকে আমন্ত্রিত ব্যক্তিদের সাথে সৌজন্য বিনিময় করতে ও দোয়া করতে এবং ধর্মীয় রীতি মেনে তাদের সাথে ইফতার করতে দেখা গেছে।

আগামী বছর ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে বিজয়ের নতুন দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)। ওই নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজয়।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ