রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রমজানে অশ্লীল ফ্যাশন শো কাশ্মীরের সাংস্কৃতিক মূল্যবোধ ধ্বংস করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পবিত্র রমজান মাসে অশ্লীল ফ্যাশন শো আয়োজনকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে রিপোর্ট তলব করেছেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিতে সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলমার্গের স্কি রিসোর্টে অনুষ্ঠিত এই ফ্যাশন শো জম্মু ও কাশ্মীরের ধর্মীয় ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, এই ধরনের ইভেন্ট আয়োজন করায় তিনি জনগণের ক্ষোভ এবং মানসিক অবস্থা বুঝতে পেরেছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে অর্ধ-নগ্ন পুরুষ ও নারীদের পাতলা পোশাক পরে র‍্যাম্পে হাঁটতে দেখা গেছে। সমালোচকরা বলছেন, এই ধরনের অনুষ্ঠান মুসলিম অধ্যুষিত রাজ্যটির সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করেছে।

ওমর আবদুল্লাহ ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবির একটি পোস্ট শেয়ার করে তিনি সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মীরওয়াইজ উমর ফারুক বলেছেন, পবিত্র রমজান মাসে গুলমার্গে একটি অশ্লীল ফ্যাশন শো আয়োজন করা হয়েছে, যার ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

সুফি-সাধকের সংস্কৃতি এবং কাশ্মীরি জনগণের গভীর ধর্মীয় দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত এই উপত্যকায় এটি কীভাবে সহ্য করা যেতে পারে? জড়িতদের অবিলম্বে জবাবদিহি করা উচিত।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, তার কার্যালয় থেকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ