রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতে মসজিদের সামনেই মুসলিমদের ওপর হামলা, নিন্দার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে মুসলিম বিদ্বেষ দিন দিন বেড়েই চলেছে। এবার নামাজ পড়ে বের হওয়ার সময় মসজিদের সামনেই মুসল্লিদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে কট্টর হিন্দুত্ববাদীরা।

শুক্রবার (১৪ মার্চ) হোলি উৎসব চলাকালে এই ঘটনা ঘটে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠেছে।

ভিডিওতে দেখা যায়, ভারতের একটি মসজিদের সামনে হঠাৎ করেই কট্টর হিন্দুত্ববাদি একটি দল নামাজপড়ে বের হওয়া মুসল্লিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মারধর করে আর উচ্চ স্বরে জয় শ্রী রাম বলতে থাকে, তাদের হাতে ছিল মদের বোতলও। ভিডিওটি রীতিমতো এখন ভাইরাল। যা নিয়ে তোলপাড় চলছে সমগ্র ভারতজুড়ে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। মোদির ভারতে যে সংখ্যালঘুরা নিরাপদ নয় তার প্রমাণ মিললো আরও একবার। তমা খান নামের এক ভারতীয় ফেসবুকে লিখেছেন, ‘পবিত্র রমজান মাসকেও ছাড় দেয়া হলো না, আবারও শুরু হয়েছে মুসলমানদের ওপর অন্যায় অত্যাচার। জয় শ্রী রাম কে বলবে আর বলবে না তা তার ব্যক্তিগত স্বাধীনতা। আমরা আমাদের ধর্ম ঠিকভাবে পালোনের স্বাধীনতা চাই।’

ভারতে সংখ্যালঘু মুসলমানরা যে নিরাপদ নয় তা বারবার প্রমাণ হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকারের আচরণেও। মুসলমানদের ঐতিহাসিক বাবরি মসজিদ দখল করে রাম মন্দির স্থাপন তার মধ্যে অন্যতম একটি ঘটনা। বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেওয়া সেই ঘটনায় নিহত হয়েছিল বেশ কিছু ভারতীয় মুসলমান। জয় শ্রী রাম না বলায় ভারতে দিন দুপুরে হত্যার ঘটনাও ঘটেছে।

নারনা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ