রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাষ্ট্রীয় আমন্ত্রণে মালদ্বীপে তারাবি পড়াচ্ছেন বাংলাদেশি দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বারো শ’ দ্বীপের দেশ খ্যাত মালদ্বীপে তারাবি পড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী। দেশটির রাষ্ট্রীয় আমন্ত্রণ পেয়ে তিনি তারাবি পড়াতে গিয়েছেন। তার হৃদয়কাড়া তেলাওয়াতে মুগ্ধ মালদ্বীপের বাসিন্দা ও সেখানকার বাংলাদেশি প্রবাসীরা। 

কিশোরগঞ্জের ১৯ বছর বয়সের দৃষ্টিপ্রতিবন্ধী এই হাফেজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অস্ট্রিয়া, ভারত, ইরান, লিবিয়াসহ বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তেলাওয়াতের সূর ও মাধুর্যের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদাকে আরও সমুন্নত করেছেন।

শতভাগ মুসলিম দেশ দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। দেশটিতে প্রায় চার হাজারেরও বেশি মসজিদ রয়েছে। পবিত্র রমজান মাসে বেশিরভাগ মসজিদে খতমে তারাবি পড়ানো হয়। তারই ধারাবাহিকতায় মালদ্বীপ সরকারের বিশেষ মর্যাদায় আমন্ত্রিত বাংলাদেশি হাফেজ দেশটির হুলহুমাল শহরের আল ওয়ালিদাইন মসজিদে তারাবি নামাজে ইমামতি করছেন। 

অনন্য প্রতিভার অধিকারী এ হাফেজ এর তেলাওয়াত শুনতে দূর দুরান্ত থেকে বহু মুসল্লি আল ওয়ালিদাইন মসজিদে ছুটে আসেন। ভিনদেশের মাটিতে এই দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ এর অর্জন বাংলাদেশের জন্য এক বিরল গৌরব। তার প্রতিভা ও নিরলস প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র আল কোরআনের শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করেন প্রবাসীরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ