রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌদিতে সূর্যোদয়ের ১৫ মিনিট পরই ঈদুল ফিতরের জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে ঈদুল ফিতর কবে উদযাপিত হতে পারে ইতোমধ্যে সে সম্পর্কে পূর্বাভাস দিয়েছেন জোতির্বিদরা। এবার জানা গেল ঈদের জামাতের সময়ও।

জ্যোতির্বিদরা বলছেন, এ বছর সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ঈদুল ফিতরের প্রথমদিন হবে আগামী ৩০ মার্চ। এবার ঈদের জামাত কখন শুরু হবে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-শেখ।  

তিনি এক নির্দেশনায় বলেছেন, সূর্যোদয়ের ১৫ মিনিট পরই নির্ধারিত স্থানগুলোতে ঈদুল ফিতরের জামাত শুরু করতে হবে। সরকারের এই নির্দেশনা মেনেই সারা দেশে মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

গালফ নিউজের এক প্রতিবেদন মতে, সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের জামাত নির্ধারিত ঈদগাহ মসজিদ ও অন্যান্য মসজিদে অনুষ্ঠিত হবে।  

তবে যেসব মসজিদ ঈদগাহের খুব কাছাকাছি বা যেসব এলাকা সাধারণত ঈদের জন্য মসজিদ ব্যবহার করে না, সেসব স্থানে স্থানীয় মসজিদেই নামাজ আদায় করা হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সব মসজিদ সম্পূর্ণ প্রস্তুত রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

নির্ধারিত ইমামদেরকে উম্ম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য নিযুক্ত করা হয়েছে। 

যদি বৃষ্টিপাত হয়, তাহলে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে নামাজ নির্ধারিত মসজিদের ভেতর আদায় করা হবে, যাতে তারা শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে ইবাদত করতে পারেন। 

মন্ত্রণালয় দেশজুড়ে সব মসজিদ ও খোলা ঈদগাহ মাঠ প্রস্তুত করার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এ প্রচেষ্টা মুসল্লিদের জন্য একটি পরিশুদ্ধ ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ