রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

যুদ্ধ বিরতিতে ইসরায়েল-হামাসের আলোচনা, মিসরের মধ্যস্থতায় অগ্রগতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

 

আওয়ার ইসলাম ডেস্ক : গাজায় চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে নতুন ও সংশোধিত প্রস্তাব দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শনিবার ভোরে জানিয়েছে, হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে পৌঁছেছে এবং মিসরের রাজধানীতে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল তার আগের দাবির তুলনায় কিছুটা নমনীয় হয়েছে এবং গাজায় হামাসের হাতে আটক ১১ জন ইসরায়েলি বন্দির বিষয়ে পূর্বের কঠোর অবস্থান থেকে সরে এসেছে। যেখানে ইসরায়েল গত মাসেও ১১ জনকে একযোগে মুক্তির দাবি জানিয়েছিল, সেখানে হামাস মাত্র ৫ জন জীবিত বন্দি মুক্তি দিতে রাজি ছিল।

মিসরীয় মধ্যস্থতাকারীরা সাম্প্রতিক দিনগুলোতে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে, যার মাধ্যমে ৮ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রস্তাবটি উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতার ভিত্তি তৈরি করতে পারে বলে আশা করা হচ্ছে।

টাইমস অব ইসরায়েল আরও জানায়, ইসরায়েল চায় যুদ্ধবিরতি শুরু হওয়ার প্রথম দুই সপ্তাহের মধ্যেই জীবিত বন্দিদের মুক্তি দিতে। যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী, এই বিরতি ৪৫ দিন স্থায়ী হবে। তবে ইসরায়েল হামাসের পূর্বের দাবিকে প্রত্যাখ্যান করেছে, যেখানে তারা চক্রাকারে বন্দি মুক্তির দাবি করেছিল।

ইসরায়েলের সংশোধিত প্রস্তাবে, প্রতিটি ইসরায়েলি বন্দির বিনিময়ে ছাড়া পাওয়া ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা হ্রাস করা হয়েছে। এমনকি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েকজন ফিলিস্তিনির মুক্তির বিষয়েও এখন নতুন করে চিন্তা করা হচ্ছে বলে একাধিক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন।

মধ্যস্থতাকারী মিসর এই প্রক্রিয়ার অগ্রগতি নিশ্চিত করতে দুই পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ