রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইরানের সাথে তেল-বহির্ভূত বাণিজ্যে সৌদির সর্বোচ্চ রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন (আইআরআইসিএ) জানিয়েছে, গত ফার্সি ১৪০৩ সালে (যা ২০ মার্চ শেষ হয়েছে) ইরান ও সৌদি আরবের মধ্যে তেল-বহির্ভূত বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ২৫ মিলিয়ন মার্কিন ডলারে। দুই দেশের মধ্যে গেল বছরে তেল-বহির্ভূত বাণিজ্যের পরিমাণ ছিল ৬১ হাজার টন।

আইআরআইসিএ আরও জানায়, গত বছর সৌদি আরব প্রতিবেশীদের মধ্যে ইরানের সাথে বাণিজ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির হার রেকর্ড করেছে।

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য হাউজের বাণিজ্য উন্নয়ন কমিটির মুখপাত্র রুহুল্লাহ লতিফি জানান, ইরান ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক মিথস্ক্রিয়া বাড়ার সাথে সাথে বাণিজ্যিক সম্পর্কেও পরিবর্তন এসেছে।

গত সেপ্টেম্বরে সৌদি জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ আশা প্রকাশ করেন, ইরান ও সৌদি আরবের যৌথ অর্থনৈতিক কমিটির সভা অদূর ভবিষ্যতে অনুষ্ঠিত হবে। সূত্র: তেহরান টাইমসে

এনএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ