রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ওয়াকফ আইন নিয়ে ভারত সরকারের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা: মাওলানা আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি ভারতের সংসদে পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইনের কড়া সমালোচনা করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আরশাদ মাদানী।

এই বিল নিয়ে ভারত সরকার মিথ্যা বক্তব্য দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।ওয়াকফ আইন নিয়ে বুধবার (১৬ এপ্রিল) ভারতের সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে, ওয়াকফ বোর্ডে অমুসলিম কেন থাককে? তাহলে হিন্দু বোর্ডে কোনো মুসলিম থাকতে পারবে কি?

প্রবীণ আইনজীবী কপিল সিব্বল মামলার প্রথম দিন থেকেই তাদের পক্ষে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন মাওলানা আরশাদ মাদানী। সরকারের সমালোচনা করে তিনি বলেন, ওয়াক্ফ আমাদের ধর্মীয় বিষয় এবং এর নিজস্ব কিছু নিয়ম-কানুন রয়েছে।কেন্দ্র সরকার নাকি গরিব মুসলমানদের ভালোর জন্য এসব করছে? এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা।

ভারতীয় মুসলিমদের এই অভিভাবক বলেন, আমরা রাজনৈতিক বিষয়ে কখনো কথা বলি না। ওয়াকফ বিষয়টি কোনো রাজনৈতিক বিষয় নয়। এটি একটি ধর্মীয় বিষয়। বড় বড় কিতাবে এই বিষয়ে বিস্তর লেখা রয়েছে।

দেশ স্বাধীন হওয়ার পর নিজেদের এদেশের স্বাধীনতা এনেছেন আমাদের সেই মুরব্বিরা ওয়াকফ আইন তৈরি করেছেন। সেখানে হাত দেওয়ার কোনো অধিকার আজকের শাসকদের নেই। ওয়াকফ বোর্ডে অমুসলিমদের ঢুকিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানিয়ে মাওলানা আরশাদ মাদানী বলেছেন, তারা আইনি লড়াই চালিয়ে যাবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ