ফিলিস্তিনের মজলুম গণমানুষের মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল বিরাট প্রতিবাদ সভা। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে আয়োজিত জনাকীর্ণ এ প্রতিবাদ সভায় দল মত নির্বিশেষে সকল শ্রেণি ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। ইউকে জমিয়তের সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা হাফিজ মাসরুরুল হক। বিশেষ অতিথির আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ।
বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, কমিউনিটি নেতা কে,এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট আলেম মাওলানা ইমদাদুর রাহমান আলমাদানী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা শায়খ ফয়েজ আহমদ, ফিলিস্তিনীদের বলিষ্ঠ কন্ঠস্বর, সাবেক এমপি পদপ্রার্থী à¦