বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


উপমহাদেশে বিপজ্জনক সময় চলছে, এখন দরকার সংযমৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উপমহাদেশে এখন বিপজ্জনক সময় চলছে। পাকিস্তান ও ভারত উভয়েরই সংযম দেখানো এবং পহেলগাম-পরবর্তী ঘটনাবলী বিচক্ষণতার সাথে মোকাবিলা করা প্রয়োজন। দুঃখের বিষয়, ভারত পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ডে পাকিস্তানের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ না দিয়েই এই ট্র্যাজেডির জন্য পাকিস্তানকে দোষারোপ করে আরও বেশি পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের প্রভাবশালী অনলাইন ডনে প্রকাশিত এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়- তাছাড়া পাকিস্তানের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেয়ার তীব্র আহ্বান এসেছে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে। এর পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে নয়াদিল্লির নিন্দনীয় পদক্ষেপ, যেমন সিন্ধু পানি চুক্তি ‘স্থগিত রাখা’ এবং সম্পর্ক আরও অবনমিত করা-  এক উত্তেজনাকর পরিবেশ তৈরি করেছে। 

পাকিস্তানও বোধগম্যভাবেই পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে, যদিও (সম্ভবত) তাদের ভারতীয়দের ভিসা বাতিল করা থেকে বিরত থাকা উচিত ছিল। শুক্রবার নিয়ন্ত্রণ রেখা জুড়ে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে- সৌভাগ্যবশত, এই গুলি বিনিময় বৃহত্তর সংঘর্ষে রূপ নেয়নি। কিন্তু এই পরিস্থিতিতে যখন পারস্পরিক আস্থা কম থাকে এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে উদ্দীপ্ত আবেগ বেশি থ