রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে বাংলাদেশি কোম্পানি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ওষুধ রপ্তানির লক্ষ্যে, ইমারতে ইসলামিয়ার সালার ইউসুফজাই ফার্মা লিমিটেডের সঙ্গে দীর্ঘ ১৫ বছর মেয়াদী ব্যবসায়িক সমঝোতা করেছে ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মা।

সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে ঢাকায় এক আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, ইন্দো-বাংলা ফার্মা তার মানসম্পন্ন ফার্মাসিউটিক্যাল পণ্য আফগানিস্তানে সরবরাহ করবে এবং ‘সালার ইউসুফজাই ফার্মা’ দেশের একমাত্র ও চূড়ান্ত এজেন্ট হিসেবে কাজ করবে।

চুক্তি অনুসারে, প্রতি শিপমেন্টে প্রায় ১.৫ লাখ ডলার মূল্যমানের ওষুধ রপ্তানি করা হবে। দ্বিতীয় শিপমেন্টে রপ্তানি করা হবে ২.৮০ লাখ ডলার মূল্যের ওষুধ। অর্থপ্রদান পদ্ধতি হিসেবে, প্রথমে ৪০% অগ্রিম দিয়ে শিপমেন্টের ১৫ দিন আগে বাকি ৬০% অর্থ পরিশোধ করতে হবে। পণ্য সরবরাহ এফ ও বি (FOB) ভিত্তিতে, চট্টগ্রাম থেকে সমুদ্র বা আকাশ পথে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে পাঠানো হবে।

এই গুরুত্বপূর্ণ চুক্তিতে ইন্দো-বাংলা ফার্মার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম অনোয়ারুল হক, এবং সালার ইউসুফজাই ফার্মার পক্ষ থেকে সিইও মুহাম্মদ কাসাম হ্যায়ার।

এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ মেয়াদে এই কার্যক্রম দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ