রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

আফগানিস্তানে শরিয়া বাস্তবায়নই শান্তির গ্যারান্টি: আইইএ সুপ্রিম লিডার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের (আইইএ) সর্বোচ্চ নেতা শেখ হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, শরিয়া ভিত্তিক আইন, বিধান ও ডিক্রি বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রদ্রোহের দরজা বন্ধ হয়ে যাবে এবং দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) আইইএর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, কান্দাহার প্রদেশে হেরাত উলামা কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আখুন্দজাদা এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, শরিয়া আইন বাস্তবায়নে ব্যর্থতা বিভক্তি, অনৈক্য ও বিভ্রান্তির দিকে ঠেলে দেয়। তাই সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এসব রায় ও নির্দেশ কার্যকর করাটা অপরিহার্য।

বৈঠকে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, “ইসলামিক আমিরাত গত চার বছর ধরে আফগানিস্তানে শাসন করছে। এ সময়ের মধ্যে দেশজুড়ে বড় কোনো সংঘাত, দলাদলি বা যুদ্ধ হয়নি। এখন সময় এসেছে আলেমদের সক্রিয় ভূমিকা পালনের এবং শরিয়া বাস্তবায়নের সুযোগকে কাজে লাগানোর।”

তিনি বলেন, নবীদের উত্তরসূরি হিসেবে ধর্মীয় পণ্ডিতদেরই মানবজাতিকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। সেইসঙ্গে তিনি আলেমদের প্রতি ঐক্য বজায় রাখা ও পরস্পরের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আল্লাহ শাসকদের ওপর ধর্মীয় পণ্ডিতদের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছেন। বর্তমান কঠিন সময়ে আমাদের পারস্পরিক সহায়তা ও ঐক্যের কোনো বিকল্প নেই।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ