রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

গণহত্যা ঢাকতেই গাজায় সাংবাদিক নিষিদ্ধ করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এক যুগেরও বেশি সময় ধরে চলমান অবরোধ ও সামরিক আগ্রাসনের পটভূমিতে গাজায় আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, এই নিষেধাজ্ঞা গাজায় চলমান গণহত্যা ও দুর্ভিক্ষের সত্যচিত্র আড়াল করার ষড়যন্ত্র।

মঙ্গলবার (২৯ জুলাই) এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, “ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যমকে গাজায় প্রবেশ করতে না দিয়ে প্রমাণ করেছে—তারা সত্য প্রকাশে ভয় পায়। তাদের উদ্দেশ্য পরিষ্কার—গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বাস্তবতা ঢেকে রাখা।”

বিবৃতিতে আরও বলা হয়, “ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় দুর্ভিক্ষের বাস্তবতা অস্বীকার করে একদিকে মিথ্যাচার করছে, অন্যদিকে আন্তর্জাতিক সাংবাদিকদের বাধা দিয়ে তথ্য গোপনের অপরাধ করছে। এটি একটি সুপরিকল্পিত জাতিগত নিধনের অংশ।”

মিডিয়া অফিস আরও চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছে: “সাহস থাকলে সীমান্ত খুলে দাও, গণমাধ্যমকে ঢুকতে দাও — সত্য নিজেই কথা বলবে।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে কমপক্ষে ১৪৭ জন শহীদ হয়েছেন, যার মধ্যে ৮৮ জন শিশু। একই সময়ে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু।

এছাড়া সোমবার দুটি ইসরায়েলি মানবাধিকার সংগঠন—B’Tselem এবং Physicians for Human Rights–Israel—এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে বলে, “ইসরায়েল গাজার স্বাস্থ্যব্যবস্থা ইচ্ছাকৃতভাবে ধ্বংস করছে। এটি একটি কাঠামোগত সমাজ ধ্বংসের প্রক্রিয়া।”

প্রসঙ্গত, ১৮ বছর ধরে অবরুদ্ধ গাজায় মার্চ ২০২৫ থেকে সব ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল, যার ফলে মানবিক সহায়তা পৌঁছানো একেবারে অসম্ভব হয়ে পড়েছে। এতে প্রায় ২৪ লক্ষ মানুষের জীবন গভীর সংকটে পড়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ