রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়েমেনের হামলার কারণে ইসরায়েলি সরকারের জন্য আবারও চিন্তার মুহূর্ত এসেছে। একের পর এক ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলকে অস্থির করে রেখেছে। সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে ৫টি ড্রোন ব্যবহৃত হয়েছে।

এক বিবৃতিতে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী জানায়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আসকেলন ও নেগেভ অঞ্চলের ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও ৩টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

বিবৃতিতে দাবি করা হয় যে, সব অভিযানই সফল হয়েছে। তারা আরও জানায়, যতদিন পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে, ততদিন হামলা অব্যাহত থাকবে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এর আগে, ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দিয়েছিল। তারা জানিয়েছে, এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করবে, সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ