রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

গাজা নিয়ে নতুন বোঝাপড়ার পথে এগোচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজা পরিস্থিতি নিয়ে একটি নতুন বোঝাপড়ার পথে এগোচ্ছে। তাই গাজায় কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে—তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া স্থগিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, যদি হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত না হয়, তবে এই সিদ্ধান্ত আগামী সপ্তাহে আসবে। সূত্রটি বলেছে, এই সপ্তাহে আর কোনো সিদ্ধান্ত আসছে না।

ইসরায়েলি সরকারের ভেতরে গাজা নিয়ে কী পদক্ষেপ নেওয়া উচিত—তা নিয়ে মতবিরোধ রয়েছে। কেউ কেউ গাজা শহর ও অন্যান্য জনবহুল এলাকাগুলো ঘিরে রাখার পক্ষপাতী, আবার কেউ কেউ সরাসরি শহর ‘জয় করার’ পরিকল্পনার পক্ষে, বলেছে সূত্রটি।

বৃহস্পতিবার একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজা পরিস্থিতি নিয়ে একটি নতুন বোঝাপড়ার পথে এগোচ্ছে, কারণ হামাস যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় আলোচনাগুলো থেকে সরে এসেছে।

তিনি আরো বলেন, ‘একই সময়ে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা বৃদ্ধি ও সামরিক অভিযান অব্যাহত রাখার জন্য একযোগে কাজ করবে।’

দুইটি সূত্র জানিয়েছে, হামাসের এই আলাপ থেকে সরে আসার বিষয়টি ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে কাতারের দোহায় আলোচনায় পাঠানো প্রতিনিধিদের প্রত্যাহারের পর। তখন মার্কিন দূত স্টিভ উইটকফ অভিযোগ করেছিলেন, হামাস ‘অসৎভাবে’ আলোচনা চালিয়ে যাচ্ছিল। তবে এরপরও, একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছিলেন যে হামাস যদি তাদের অবস্থান পরিবর্তন করে, তাহলে তারা আবার দোহায় আলোচনায় ফিরতে প্রস্তুত থাকবে।

বৃহস্পতিবার হামাস জানায় যে তারা একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের লক্ষ্যে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ, তবে এর আগে গাজার মানবিক পরিস্থিতির ‘উল্লেখযোগ্য  উন্নতি’ ঘটাতে হবে।
 
এই ভঙ্গুর শান্তি আলোচনা চলছে এমন এক সময়ে, যখন গাজায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে এবং বহু মানুষ অনাহারে মারা যাচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ