রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

খাবারের অভাবে ওজন ৭০ কেজি থেকে ২৫, প্রাণ হারালেন ফিলিস্তিনি যুবক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নির্যাতিত ভূমি গাজা উপত্যকায় খাদ্যের অভাবে ১৭ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর ক্রীড়াবিদের মৃত্যু হয়েছে। ইতিপূর্বে তার কোনো রোগ ছিল না। সম্পূর্ণ সুস্থ ছিলেন। তবে  খাবারের অভাবে তার ওজন ৭০ কেজি থেকে কমে ২৫ কেজিতে দাঁড়িয়েছিল। সূত্র আল জাজিরা।

স্থানীয় হাসপাতাল কতৃপক্ষ এবং পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইসরায়েলের ধারাবাহিক অবরোধের ফলে খাবারের সংকটে মানুষ মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়েছে, যার ফলেই আশঙ্কাজনকভাবে এই মৃত্যু বেড়েই চলছে  ।

আশ-শিফা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, এই কিশোর আতেফ আবু খাতের স্থানীয় সময় শনিবার (২ আগষ্ট ) মৃত্যুবরণ করেন। গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছেন, মৃত্যুর সময় তার ওজন মাত্র ২৫ কেজি (৫৫ পাউন্ড) ছিল, যা সাধারণত নয় বছর বয়সী শিশুর ওজনের সমান।তার পরিবার জানিয়েছে, মৃত্যুর আগে আতেফের ওজন ছিল ৭০ কেজি (১৫৪ পাউন্ড)।

তিনি আগে একজন স্থানীয় ক্রীড়াবিদ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু যুদ্ধ এবং অবরোধের কারণে তিনি পর্যায়ক্রমে ভয়াবহভাবে ওজন হারান এবং অবশেষে মারা যান।

গাজাজুড়ে বর্তমানে হাজার হাজার মারাত্মক অপুষ্টি-আক্রান্ত রোগীর অবস্থা এমনই সংকটজনক। দীর্ঘদিনের যুদ্ধ ও অবরোধে খাদ্য সহায়তা প্রবেশে বাধা দেওয়ায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ