রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

দুবাইয়ে নামাজের সময় ফ্রি পার্কিং সুবিধা দেবে ৫৯ মসজিদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এবার দুবাইয়ে নামাজের সময় এক ঘণ্টা করে ফ্রি পার্কিং সুবিধা পাচ্ছেন মুসল্লিরা। মুসল্লিদের সুবিধার্থে আগস্ট থেকে ৫৯টি মসজিদের ২,১০০ স্থানে ফ্রি পার্কিং সেবা চালু করা হয়েছে।

ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) এবং পারকিন কোম্পানির যৌথ উদ্যোগে মুসল্লিদের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে।

এই সেবা চালু হওয়ায় ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা— প্রত্যেক ওয়াক্তের নামাজের সময় এক ঘণ্টার জন্য বিনামূল্যে গাড়ি পার্ক করতে পারবেন মুসল্লিরা।

মুসল্লিদের সুবিধার্থে এলাকাগুলোকে জোন এম এবং জোন এমপি হিসেবে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৪১টি মসজিদ পড়েছে এম জোনে এবং ১৮টি মসজিদ এমপি জোনে।

এই উদ্যোগের লক্ষ্য হলো মসজিদের আশেপাশের জ্যাম কমানো। বিশেষ করে জুমার নামাজের সময় । এবং মুসল্লিদের সময়মতো নামাজে অংশগ্রহণ সহজ করা, যেন তারা পার্কিং নিয়ে দুশ্চিন্তা না করে নামাজ ও ইবাদতে মনোযোগ দিতে পারেন।

ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগের এক মুখপাত্র বলেন, এই অংশীদারিত্ব আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ। আমরা পার্কিংয়ের ঝামেলা দূর করে মানুষকে ইবাদতে মনোযোগী হতে সহায়তা করছি, যা সমাজিক বন্ধনও সুদৃঢ় করে।

পার্কিং কর্তৃপক্ষ জানায়, চালকরা সবচেয়ে কাছের খালি জায়গা খুঁজে পেতে ডিজিটাল নির্দেশনা ব্যবস্থা চালু করা হয়েছে।

মুসল্লিরা পার্কিং অ্যাপে রিয়েল টাইম তথ্য পাবেন। এছাড়া কারো গাড়ী  নির্ধারিত সময়ের বেশি থাকলে স্বাভাবিক পার্কিং চার্জ প্রযোজ্য হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আগস্ট থেকে চালু হওয়া এই নতুন ব্যবস্থা দুবাইয়ের মুসল্লিদের জন্য নামাজে অংশগ্রহণ আরও স্বাচ্ছন্দ্যময় ও আতিথেয়তাপূর্ণ করে তুলবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ