রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

গাজায় অনাহারে মৃতের সংখ্যা দুইশ’ ছাড়াল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তীব্র অনাহার ও অপুষ্টির কারণে গাজায় ক্ষুধাজনিত মৃতের সংখ্যা ২০১ জনে পৌঁছেছে। বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে এই সংকট সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল অবিরত হামলা চালিয়ে আসছে গাজার ওপর। এই সময়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১ হাজার ৩৩০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন আহত হয়েছেন।

এদিকে, গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। মন্ত্রিসভা পাঁচটি নীতি গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকার গঠন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সেনাবাহিনী গাজা সিটির নিয়ন্ত্রণ গ্রহণ করবে, যেখানে লাখো ফিলিস্তিনি বাস করেন। এই পদক্ষেপ ইসরায়েলেও ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে এবং হামাসের হাতে বন্দী জিম্মিদের পরিবারের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে তাদের জীবন ঝুঁকিতে ফেলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এতে আরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ