বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের নেতৃত্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিসংক্রান্ত শীর্ষ সম্মেলনের পর সানচেজ এ আহ্বান জানান। 

গাজায় ইসরায়েলের যুদ্ধের সমালোচক হিসেবে সুপরিচিত সানচেজ জাতিসংঘ সাধারণ পরিষদে বলেন, “এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ ‘মাইলফলক’ হিসেবে বিবেচিত হলেও এটি কোনো চূড়ান্ত পরিণতি নয়। বরং এটি মাত্র শুরু।”

সানচেজ বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের একটি পূর্ণ সদস্য হতে হবে। জাতিসংঘে অন্য রাষ্ট্রগুলোর মতো সমান মর্যাদায় ফিলিস্তিন রাষ্ট্রকে সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করা উচিত।’

সানচেজ আরো বলেন, ‘দ্বিতীয়ত, আমাদের অবিলম্বে বর্বরতা বন্ধ করার ব্যবস্থা নিতে হবে এবং শান্তির সম্ভাবনা সৃষ্টি করতে হবে।’

বামপন্থী স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক হামলার অন্যতম সমালোচক।

আয়ারল্যান্ড ও নরওয়ের পাশাপাশি স্পেন ইতিমধ্যেই গত মে মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

সম্প্রতি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী সানচেজকে ‘ইহুদিবিদ্বেষী’ ও ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন। সানচেজকে নিয়ে এমন মন্তব্য করার পর, স্পেন মাদ্রিদে নিযুক্ত ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে তলব করে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ