মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

যুদ্ধ বন্ধে একসঙ্গে বসছে চার মুসলিম দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি থামাতে মুসলিম বিশ্বের চার প্রভাবশালী দেশ এক অভূতপূর্ব কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। দেশগুলো হলো পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসর।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে রোব ও সোমবার (২৯-৩০ মার্চ) ইসলামাবাদে এই উচ্চপর্যায়ের ‘কোয়াড্রিল্যাটারাল’ বা চতুর্পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সউদী পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেল আতি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ফলে সৃষ্ট ভয়াবহ উত্তেজনা প্রশমনই এই জোটের মূল লক্ষ্য।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা গেছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই দুই দিনের বৈঠকে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যুদ্ধের ভয়াবহতা রুখতে এবং মধ্যস্থতার নতুন পথ খুঁজতে বিস্তারিত আলোচনায় বসবেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে জানিয়েছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে এবং শান্তি ফেরাতে চার দেশ সম্মিলিতভাবে কী ভূমিকা রাখতে পারে, তা এই বৈঠকেই নির্ধারিত হবে। মূলত একটি কার্যকর ও শক্তিশালী শান্তি প্রক্রিয়া তৈরি করাই এই কূটনৈতিক মিশনের মূল উদ্দেশ্য। ইতোমধ্যে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের একটি গোপন প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দিয়েছে এবং আলোচনার ভেন্যু হিসেবেও নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরানের সঙ্গে আলোচনা বেশ ইতিবাচকভাবেই এগোচ্ছে, তবুও তেহরান এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কৌশলগত গোপনীয়তা বজায় রেখেছে। তবে রোববারের এই চারদেশীয় বৈঠককে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে শান্তির সবচেয়ে বড় আশা হিসেবে দেখছে বিশ্ববাসী।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ