মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ২৯ আরোহীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে, বিমানে থাকা ২৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (১ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ সংবাদসংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, ক্রিমিয়ার আকাশসীমায় নিয়মিত ফ্লাইট চলাকালে গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এএন-২৬ মডেলের ওই বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী সময়ে অনুসন্ধানকারী দল দুর্গম পর্বতাঞ্চলে দুর্ঘটনাস্থল শনাক্ত করে এ তথ্য জানায় যে, বিমানে থাকা ৬ জন ক্রু ও ২৩ জন যাত্রীর কেউ বেঁচে নেই।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সন্দেহ, প্রাথমিকভাবে কারিগরি ত্রুটিই হতে পারে এই দুর্ঘটনার প্রধান কারণ। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বিমানে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি—অর্থাৎ ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন বা অন্য কোনো সংঘর্ষের সম্ভাবনা নেই।

উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখলের পর থেকেই অঞ্চলটি রাশিয়ার সামরিক কার্যক্রমের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ