মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

পাকিস্তানিদের ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানিদের জন্য সাময়িকভাবে ‘অন অ্যারাইভাল’ ভিসা–সুবিধা স্থগিত করেছে কাতার। 

গত মঙ্গলবার (৩১ মার্চ) দোহায় পাকিস্তান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর খালিজ টাইমসের। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানের নাগরিকেরা আগে থেকে ভিসা না নিয়ে কাতারে গেলে ইমিগ্রেশন কাউন্টারে ঢুকতে বাধা বা ঝামেলায় পড়তে পারেন। 

আরও বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতির কারণে কাতারে ভ্রমণে ইচ্ছুক পাকিস্তানের নাগরিকদের জন্য “অন অ্যারাইভাল” ভিসা–সুবিধা বর্তমানে বন্ধ রয়েছে।  

কাতারে যাওয়ার আগে যেকোনো বিড়ম্বনা এড়াতে পাকিস্তানের নাগরিকদের যথাযথ ভিসা সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

দূতাবাসের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, কাতার যাওয়ার আগে এখন থেকে ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক। এই পরিপ্রেক্ষিতে একটি নতুন ভ্রমণ–নির্দেশিকাও জারি করা হয়েছে।

অন অ্যারাইভাল ভিসা–সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার কারণ হিসেবে এতে ‘বিদ্যমান পরিস্থিতির’ কথা উল্লেখ করা হয়েছে।

কাতারে যেতে ইচ্ছুক এমন পাকিস্তানিদের দাপ্তরিক মাধ্যমগুলোর সংবাদের দিকে নজর রাখতে এবং ভ্রমণের আগে কাতারের সংশ্লিষ্ট কর্মকর্তা বা ভিসাকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ