মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

যুদ্ধ বন্ধে পুতিন ও সৌদি যুবরাজের ফোনালাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের  চলমান যুদ্ধের অবসানে ফোনালাপে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একইসঙ্গে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস-এর অভ্যন্তরীণ সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তারা। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুই নেতার মধ্যে ফোনালাপ শেষে এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি, বেসামরিক হতাহতের ঘটনা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ধ্বংস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন:
ঘরে বসেই আধুনিক সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখি শেখার সুযোগ
ইরানের শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

ক্রেমলিন জানিয়েছে, উভয় পক্ষই দ্রুত সংঘাত বন্ধ এবং এই সংঘাতের একটি দীর্ঘমেয়াদী সমাধান অর্জনের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার তাগিদ দিয়েছেন। যুদ্ধের কারণে জ্বালানি উৎপাদন ও পরিবহনের সমস্যাগুলো বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে বলে উল্লেখ করা হয়েছে।

এই ফোনালাপটি এমন এক সময় হয়েছে, যখন তেহরানের ড্রোন হামলা মোকাবিলার জন্য সৌদি আরবের সঙ্গে ইউক্রেনের একটি আকাশ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ফোনালাপে তেলের বাজার স্থিতিশীল করতে ওপেক প্লাস-এর আওতায় রাশিয়া ও সৌদি আরবের অংশগ্রহণে পরিচালিত যৌথ কাজের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। 

সূত্র: রয়টার্স

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ